ওজন কমানোর উপায়
ওজন বাড়ার সমস্যা আমাদের দেশে খুব কম মানুষের মধ্যে দেখা যায়। বিশেষ কারণে কারো কারো ওজন কমাতে হতে পারে। যেমন নির্দিষ্ট কোন চাকরির জন্য অথবা নিজেকে স্মার্ট করে তোলার জন্য। কিন্তু ইউরোপীয় দেশ গুলোতে প্রায় ৬০% মানুষ ওজন বাড়ার সমস্যায় ভোগেন। ওজন কমে যাওয়া যেমন ভালো কথা নয়, ঠিক একইভাবে হঠাৎ ওজন বেড়ে যাওয়া চিন্তার বিষয়। ওজন কমাতে অনকে সময় আমরা খাবার খাওয়া একেবারে বন্ধ করেদি যা মোটেও উচিত নয়।
খাবার খাওয়া বন্ধ করে দিলে শরীর দুর্বল হওয়ার পাশাপাশি পুষ্টির অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এতে বিভিন্ন ধরণের রোগ হওয়ার ঝুকি বেড়ে যায়। তাই চলুন আজ জেনেনি এমন কিছু ঘরোয়া উপায় বা টিপস সম্পর্কে যা মেনে চললে শরীরের ওজন কমানের পাশাপাশি আপনার স্বাস্থ্য ও ভালো থাকবে।
চা, কপি বা চকলেট
আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন ২/৪ কাপ চা বা কপি খেতে পছন্দ করেন। বিশেষ করে যারা চকলেট খেতে ভালোবাসেন তাদের ওজন বাড়ার সমস্যা বেশি দেখা যায়। কারণ এক কাপ হট চকলেটে রয়েছে প্রায় ২০০ ক্যালোরি ভিটামিন।
যেটা খরচ করতে প্রায় দুই কিলোমিটারের বেশি দৌড়ানো লাগবে। তবে মজার বিষয় হচ্ছে আপনি যত সহজে হট চকলেট খেয়ে নিলেন। সেটি খরচ করতে যতটা পরিশ্রম করা প্রয়োজন সেটা করতে রাজী নন। এই ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়াটা স্বাভাবিক। তাই ওজন কমাতে চা, কপি, চকলেট অথবা লিকুইড জাতীয় দ্রুব্য পান করা থেকে বিরত থাকুন।
পানি পান
আপনার যদি ওজন বাড়ার সমস্যা থাকে তাহলে প্রতিবার খাবার খাওয়ার পূর্বে হাফ লিটার পরিমাণ পানি পান করুন। এতে করে অল্প খাবারে পেটে ভরে যাবে। অনেকে মনে করেন খাবার খাওয়ার সময় পানি খাওয়া যাবে না। কেননা খাবার খাওয়ার সময় পানি খেলে সেটি পাকস্থালীতে গেলে হজমী রস বের হবে, পাকস্থালীর রস পাতলা হয়ে যাবে ইত্যাদি। যার ফলে শরীর অসুস্থ্য হয়ে পড়ে। যেটা সম্পূর্ণ মিচে কথা।
কেননা প্রতিদিনকার খাবার, সবজি ও ফলমূলে এমনিতেইন পানি থাকে যা খেলে আমাদের স্বাস্থ্য ঝুকি থাকেনা। সুতারাং বুঝা যায় যে খাবার খাওয়ার সময় পানি পান করা দোষের কিছু নয়।
ফাইবার যুক্ত খাবার খাওয়া
লাল চালের ভাত, শিম জাতীয় খাবার, ফল ও শাক সবজিতে প্রচুর পরিমানে ফাইবার থাকে। যা ওজন কমাতে, রক্তে শর্করা ও চর্বি কমাতে এবং বৃহদন্ত্রের ক্যানসার সারাতে বেশি কার্যকরী একটি উপায়। লাল চালের ভাত আমাদের পেটে অনেক সময় ধরে থাকে। ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এতে করে অন্য খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। যার ফলে ধীরে ধীরে ওজন কমতে থাকে।
প্রক্রিয়াজাত খাবার পরিহার করা
ওজন কমাতে প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় খাবার, কেক, বিস্কুট, নুডুলস, চানাচুর, চিপস ইত্যাদি। অথবা তেলে ভাজাপোড়া খাবার যেমনঃ পরোটা, সিঙ্গারা, জিলাপি, বেগুনী, আলুর চপ এ ধরণের খাবার গুলোতে উচ্চমাত্রায় ক্যালোরি, ফ্যাট ও প্রোটিন থাকে যা ওজন বাড়ানোর পাশাপাশি কোলেস্টরল ও ফ্যাটি লিভারের মতো নানা রোগের ঝুঁকির কারণ হতে পারে। তাই যতটা সম্ভব এই ধরণের খাবার এড়িয়ে চলুন।
ফলমূল শাক সবজি
ওজন কমাতে ফ্যাট জাতীয় খাবারের পরিবর্তী ফলমূল, শাক সবজি বেশি করে খেতে পারেন। কেননা শাক সবজিতে খুবই কম পরিমাণে ক্যালোরি থাকে এবং উচ্চমাত্রায় ফাইবার ও ভিটামিন থাকে। ফলে অনেক সময় পেট ভরা থাকে এবং শরীর পর্যাপ্ত পুষ্টি পায়। যার ফলে ওজন নিয়ন্ত্রণ নিয়ে ভাবতে হয় না।
ফলমূল যদি বেশি দামী বা সাধ্যের বাহিরে মনে হয় তাহলে শাক সবজি খেতে পারেন। শাক সবজির মধ্যে শসা, লেবু, বাধা কপি, গাজর, মিষ্টি আলু, আনারস, পেঁপে ইত্যাদিতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। যা শরীরের ভিটামিনের যোগান দেয়। তাই বেশি পরিমাণে এ ধরণের সবজি খেতে চেষ্টা করুন।
নাস্তা
অনেক সময় দুটি খাবারের মধ্যবর্তী সময় আপনার ক্ষুদা লাগতে পারে তখন কি খাবেন? অনেকে এই বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত তাদের জন্য। আপনি যেহেতু ডায়াট কর্ন্টোল করার চেষ্টা করছেন এক্ষেত্রে মাঝে মাঝে আপনার খুদা লাগতে পারে। আর তার জন্য আপনি চাইল ফ্রিজ বা নর্মাল টেম্পারাসে রেখে শসা, টমেটো আর গাজর খেতে পারেন। কেননা এই ধরণের সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলো আপনি কাঁচা খেয়ে নিতে পারেন। এতে পেটও ভরে যাবে এবং দ্রুত ওজন কমতে ও সাহায্য করবে।
ব্যায়ম করা
ওজন কমাতে আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন। সকালে ঘুম থেকে ওঠে ২০ থেকে ৩০ মিনিট হাটা, দৌড়া, জগিং করা কিংবা সাইকেল চালানো ইত্যাদি ব্যায়াম করতে পারেন। এছাড়াও বিকালে ৫ টার পর ১৫-২০ মিনিট ব্যায়াম করলে দ্রুত ফল পাবেন।
ঘরোয়া কিছু টিপস
দ্রুত ওজন কমাতে আপনি চাইলে ঘরোয়া কিছু টিপস গ্রহণ করতে পারেন। যেগুলো ওজন কমাতে খুব বেশি কাজে দিবে। নিন্মে কিছু পদ্ধতি তুলে ধরা হলোঃ
জুস তৈরি
ওজন নিয়ন্ত্রণে ঘরোয়া এই জুসটি অনেক বেশি ফলদায়ক। নিয়মিত এটি সেবনে আপনাকে ওজন কমাতে দ্রুত সাহায্য করবে। জুসটি তৈরি জন্য আমাদের কয়েকটি উপাদানের প্রয়োজন হবে।
৫০ গ্রাম ধনে পাতা
একটি লেবু
একটি শসা
হাফ ইঞ্চি পরিমাণ আদা ও
সামান্য পরিমাণ লবন
প্রথমে কিছু পরিমাণ ধনেপাতাকে কেটে, ধুঁয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে একটি গ্লাসে নিয়ে নিন। তারপর এর মধ্যে ২ চা চামচ লেবুর রস ও পরিমাণ মতো লবন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
তারপর গ্লাসের বাকি অংশ কুসুম গরম পানি দিয়ে ভর্তি করে নিন। এই জুস সকাল বেলায় খালি পেটে পান করবেন। কয়েক দিনের মধ্যে এর কার্যকারীতা বুঝতে পারবেন।
জিঞ্জার জুস
এই উপকরণটি তৈরি করতে সবার প্রথমে যেই উপকরণটি লাগবে সেটি হচ্ছে আদা। এক ইঞ্চি পরিমাণ আদার খোসা ছাড়িয়ে নিন। তারপর সেটিকে ধুঁয়ে পরিষ্কার করে নিন। অন্যদিকে অর্ধেক পরিমান শসাকে কেটে ধুঁয়ে নিন। তারপর আদা, শসা এ দুটি উপকরণকে ব্লেন্ড করে নিন।
আপনার হাতের কাছে যদি অ্যালোভেরা থাকে তাহলে সেটিকেও যুক্ত করতে পারেন।
ভালো করে ব্লেন্ড করার পর যেই জুসটি তৈরি হবে সেটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে একটি গ্লাসে নিয়ে নিন এবং গ্লাসের বাকি অংশ কুসুম গরম পানি দিয়ে পূর্ণ করে নিন। এই জুস রাতে ভরা পেটে ঘুমানোর আগে পান করবেন। এই দুটি জুস নিয়মিত খেলে মাত্র ১০ দিনে রেজাল্ট দেখতে পাবেন ইনসাআল্লাহ। এরকম স্বাস্থ্য বিষয়ক নানান উপকারি পোস্টে পেতে চোখ রাখুন আমাদের অয়েবসাইটে।
একনজরে আজকের পোস্ট
ওজন কমানোর উপায়
ওজন কমানোর খাদ্য
ওজন কম করার চার্ট
ওজন কমানোর ঘরোয়া টিপস
ওজন কমাতে যেটি খাবেন
ওজন কমাতে যেটি খাবেন না
ওজন কমানোর জুস
ওজন কমানোর ঔষধ
ওজন কমানোর ডাক্তারি পরামর্শ
ওজন কমানোর ব্যায়াম
.png)
0 Comments