চুল পড়া বন্ধ হবে ১ সপ্তাহে
চুল পড়া, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া, চুলে খুশকি ওঠা এমনকি চুল ছিঁড়ে যাওয়া। এটি একটি কমন সমস্যা। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে সমস্যাটি পরিলক্ষিত। তবে আমাদের দেশে শীতকালীন সময়ে সমস্যাটি বেশি দেখা যায়। যেটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত থাকি। শ্যাম্পু কন্ডিশনার ব্যবহারের পরেও কোন কিছুতেই কিছু হচ্ছে না।
আপনিও যদি এমন নাজুক পরিস্থিতিতে থাকেন তাহলে আজকের পোস্টি আপনার জন্য। এই পোস্টে চুলের বিভিন্ন ধরণের সমস্যা যেমন: চুল পড়া, চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়া, চুলে খুশকি ওঠা এমনকি চুল ছিঁড়ে যাওয়াসহ নানা জটিলতার অসাধারণ কিছু ঘরোয়া টিপস শেয়ার করব। এছাড়াও থাকছে চুলের যত্নে আরো কিছু মূল্যবান আলোচণা। তো চলুন শুরি করি।
চুল পড়ে কেন?
চুল পড়া একটা সাধারণ সমস্যা ছেলে মেয়ে যেকারো ক্ষেত্রে এটি প্রযোজ্য। কিন্তু মাত্রাতিরক্ত চুল পড়া অব্যশই চিন্তার বিষয়। বিভিন্ন কারণে চুল পড়ার সমস্যা দেখা যেতে পারে। যেমন:
- মাত্রাতিরক্ত ক্যামিকেল যুক্ত হেয়ার প্রোডাক্ট যেমন: শ্যাম্পু, জেল বা কন্ডিশনার ব্যবহার করা।
নিয়মিত চুল পরিষ্কার না করা।
চুলের যত্ন না নেওয়া।
সময় মতো চুল না আঁচড়ানো।
গর্ভাবস্থা।
চুলে পুষ্টির অভাব।
অতিরিক্ত মাত্রায় ব্যথানাশক বা মেডিস সেবন।
জন্ম নিরোধক ফিল গ্রহণ।
ধুমপান বা অ্যালকোহল সেবন।
চুল ধরে টানা-হিছড়া করা।
আবহাওয়া পরিবর্তন।
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
হঠাৎ হরমোনের পরিবর্তন ইত্যাদি।
কিভাবে চুল পড়া বন্ধ করবেন
আমরা জানলাম কোন কোন কারণে আমাদের চুল পড়া সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে জানবো।
ক্যামিকেল যুক্ত হেয়ার প্রোডাক্ট
আপনি যদি চুল পড়া বন্ধ করতে চান তাহলে মাত্রাতিরিক্ত ক্যামিকেল যুক্ত হেয়ার প্রডাক্ট যেমন: শ্যাম্পু, কন্ডিশনার, জেল ও তেল ইত্যাদি পরিহার করার চেষ্টা করুন। এসব প্রডাক্ট ব্যবহারের পূর্বে প্রডাক্টের গায়ের ইউজার মেনু, ডেট ও টাইম দেখে নিন।
নিয়মিত চুল পরিষ্কার
চুল পড়া রোধ করতে প্রতিদিন চুলের যত্ন নিন। চুলকে শ্যাম্পু করুন এবং পরিষ্কারপরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। তাহলে অনেকাংশে চুল পড়া কমে আসবে।
গর্ভাবস্থা
স্বাভাবিকভাবেই গর্ভাবস্থা নারীদের চুল পড়ার সমস্যা দেখা দেয়। এ সময় মায়েদের শরীর হরমোনের নানান পরিবর্তন ঘটে। এছাড়াও মায়ের দেহ থেকে পুষ্টিগুণ সরাসারি তার স্তানের দেহে ট্রান্সফার হয়। যার ফলে মায়েদের দেহে পুষ্টিহীনতা দেখা দেয়। তাই আপনার ও আপনার সন্তানের যত্নে এ সময় যতটা সম্ভব পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ করুন।
তবে বিশেষজ্ঞদের মতে এখানে চিন্তার বিষয় নেই। যেহেতু গর্ভাবস্থা নারীদের দেহে হরমোনের নানান পরিবর্তন ঘটে ফলে চুল পড়া, চুল ফেটে যাওয়া, চুল কোঁকড়া হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। তবে সন্তান জন্মের ৩/৪ মাসের মধ্যে চুল আবার তার পূর্ব চক্রে পিরে আসে। তাই চুলের সমস্যা নিয়ে বিচলিত না হয় প্রতিদিনকার ডায়েটে পুষ্টিকর খাদ্যগুলো অন্তর্ভুক্ত করা উচিত।
চুলে পুষ্টির অভাব
সুস্থ্য স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাদ্যের কোন জুড়ি নেই। আপনার শরীর, কিডনি, লিভার, চুল ও স্কিনকে সুস্থ রাখতে প্রতিদিনকার খাদ্য তালিকায় পুষ্টিসমৃদ্ধ খাবার রাখা চেষ্টা করুন। তবে চুলের যত্নে বিশেষ করে যেসব খাবারে ভিটামি ডি বৃদ্ধমান যেসব খাবার একটু বেশি করে খাওয়ার চেষ্টা করা। যেমন: সামুদ্রিক মাছ, মুরগীর ডিম ও গরুর কলিজা ইত্যাদি।
ধুমপান বা অ্যালকোহল সেবন
আমরা সবাই জানি ধূমপান বা অ্যালকোহল স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। ধূমপান শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করার পাশাপাশি চুল ওঠা বা চুল পড়ে যাওয়ার জন্য দায়ী। তাই চুল বা দেহের সুস্থ্যতার জন্য ধূমপানকে না বলুন।
চুল টানাটানি করা
প্রায় বাসায় কমবেশি চোট বাচ্চা থাকে। যারা বড়দের চুল ধরে টানাটানি করে মজা করে। কিন্তু আপনি কি জানেন চুল টানাটানিও চুল পড়া বা চুল ছেঁড়ার জন্য প্রদান দায়ী? এছাড়াও গোসলের পর গামসা বা তোয়ালি দিয়ে জোরে জোরে চুল ঘষলেও চুল পড়া সমস্যা দেখা দিতে পারে।
আরোও পড়ুনঃ (মুখের উজ্জলতা বাড়ানোর কার্যকরী ঘরোয়া টিপস মুখের উজ্জলতা বাড়ানোর কার্যকরী ঘরোয়া টিপস )
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
প্রক্রিয়াজাত বা তেলে ভাজাপোড়া অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চুল পড়ার জন্য অন্যতম দায়ী। তাই চুলকে সুস্থ্য ও সবল রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। তেলে ভাজাপোড়া বা প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
হঠাৎ হরমোনের পরিবর্তন
বয়সন্ধিকাল, মেনোপজের পর অথবা গর্ভবস্থায় নারীদের দেহে হরমনের পরিবর্তন দেখা দেয়। যার ফলে চুল পড়া ও ব্রণ উঠার মতো নানা সমস্যা দেখা দিতে পারে। কিন্তু স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের ফলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
চুলের খুশকি দূর করার উপায়
বেশিরভাগ সময়ে শীতকালে আমাদের চুল শুষ্ক ও রুক্ষ থাকে। যার ফলে চুলে খুশকি ওঠার মতো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু আপনি যদি চুলের খুশকি থেকে মুক্তি পেতে চান তাহলে এই টিপস গুলো রইল আপনার জন্য।
নারিকেল তেল ও লেবু
নারিকেল তেল ও লেবুর রস খুশকি দূর করতে দারুন ভূমিকা রাখে। প্রথমে একটি পরিষ্কার বাটিতে দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে সমপরিমাণ নারকেলে তেল ভালোভাবে মিশেয়ে নিন। তারপর উপকরণটি চুলের গোড়ায় ভালোভাবে মালিশ করে কয়েক মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২/৩ বার উপকরণটি ব্যবার করলে চুল থেকে খুশকি ধীরে ধীরে বিদায় নিবে। তবে যাদের ত্বক সংবেদনশীল তাদের লেবুর রস ব্যবহারের ক্ষেত্রে অব্যশই সর্তক থাকতে হবে।
অ্যাপল সাইডার ভিনিগার
প্রথমে একটি পরিষ্কার বাটিতে পরিমাণ মতো অ্যাপল সাইডার ভিনিগার নিয়ে নিন। তারপর তাতে সমপরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মাথায় ভালোভাবে মালিশ করে নিন। এভাবে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি আপনি সপ্তাহে ১/২ বারের বেশি ব্যবহার করা যাবে না।
চুলের যত্ন
চুল আচঁড়াতে চিরুনি ব্যবহার করুন। বিশেষজ্ঞের পরামর্শে খুশকি নিরোধক শ্যাম্পু ব্যবহার করুন এবং সপ্তাহে দুই বা তিনবার শ্যাম্পু করুন।
এক নজরে আজকের পোস্ট
চুলের যত্ন
চুলা পড়া রোধ করার উপায়
চুলের জন্য আর্দশ শ্যাম্পু
চুলের খুশকি দূর করার উপায়
চুল পড়ার কারণ ও প্রতিকার
চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগার
চুলের যত্ন লেবু ও নরকেলের তেলের ব্যবহার
চুল ভালো রাখার ঔষধ
খুশকি দূর করার ঔষধ

0 Comments