প্রাকৃতিক উপায়ে মুখের সৌন্দর্য বৃদ্ধির উপায়
অনেক সময় এসব কেমিক্যাল বা ক্রিমের সাইড এফেক্ট এর কারণে মুখে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমনঃ দাগ পড়া, ব্রণ উঠা, চামড়া কালো হয়ে যাওয়া বা কুঁচকে যাওয়া। এমনকি মুখের চামড়া পুড়েও যেতে পারে।
তাই এইসব কেমিক্যাল এর আশ্রয় গ্রহণ না করে। কিছু প্রাকৃতিক ঘরোয়া টিপস ফলো করুন এতে করে মুখের সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না। অন্যদিকে মুখে সৌন্দর্য বেড়ে যাবে শতগুণ।
নিয়মিত মুখের পরিচর্যা করা
মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে অথবা পুরনো সৌন্দর্যকে ধরে রাখতে প্রতিদিন মুখের পরিচর্যা করতে পারেন। নিয়মিতভাবে পানি দিয়ে মুখ পরিষ্কার করা মুখে ময়েশ্চারাইজার ব্যবহার কর এবং বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা মুখের সৌন্দর্য ধরে রাখার কার্যকরী উপায়।
সম্ভব হলে সপ্তাহে দুই একবার এক্সফলিয়েট করলে মুখের মৃত কোষ দূর হয় এবং উজ্জ্বলতা ধরে রাখতে মাকস ব্যবহার করুন। ত্বকের যত্নের রাসায়নিক যুক্ত কেমিক্যাল ব্যবহার সচেতন থাকুন। কোন ধরনের ফেস ক্রিম ব্যবহার করলে ক্রিমে গায়ে থাকা নিদর্শনাবলী ভালোভাবে পড়ে নিন এবং ক্রিমের এক্সপায়ার ডেট দেখতে ভুলবেন না।
স্বাস্থ্যকর খাবার খাওয়া
ত্বকের যত্নে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ত্বকে সুস্থ্য রাখতে খাবার মেনুতে ফলমূল, শাকসবজি রাখতে পারেন। তেলে ভাজাপোড়া অথবা প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। কেননা এ ধরনের খাবার মুখে ব্রণ ওঠার জন্য অন্যতম দায়ী। ত্বককে সুস্থ রাখতে পরিমাণ মতো পানি পান করুন।
পর্যাপ্ত ঘুম
পর্যাপ্ত ঘুম মানব স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন পরিমাণ মতো ঘুমানোর চেষ্টা করুন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো জরুরী। রাতে ঘুমাতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এতে ত্বকের উজ্জ্বলতা ফিরে পায়।
নিয়মিত শরীরচর্চা
নিয়মিত শরীর চর্চা মনকে ফ্রেশ রাখে একই সাথে দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং দেহ থেকে বিষাক্ত উপাদান বের করে দেয়। ফলে ত্বকের জটিলতা সমস্যা কমে যায়।
মানসিক চাপ কমানো
চামড়া কুঁচকে যাওয়া বা মুখে বয়সের চাপ পড়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ বা মানসিক চিন্তা। যেটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। তাই মানসিক চাপ এড়াতে ভ্রমণ, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন।
অলিভ অয়েল
চেহারার উজ্জ্বলতা ধরে রাখতে বা চেহারা থেকে বয়সের চাপ কমাতে প্রতিদিন নিয়মিতভাবে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ছেলেদের ক্ষেত্রে অলিভ অয়েল গোপ বা দাড়ি কালো রাখে তাড়াতাড়ি সাদা হতে দেয় না।
অ্যালোভেরা
ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, ত্বককে মসৃণ ও কোমল রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। শুনা যায় যে মিসরের রানি ক্লিওপেট্রা তার সৌন্দর্য রক্ষায় ঘৃতকুমারী বা অ্যালোভেরা মাকস ব্যবহার করতেন।
এছাড়াও অ্যালোভেরার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়মিতভাবে ত্বকে আলতোভাবে ঘষলে ধীরে ধীরে মেছতার দাগ দূর হয়ে যায়।
অ্যালোভেরার মধ্যে থাকা অ্যান্টি-ফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মুখে ব্রণ উঠে এড়াতে খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে। তাই নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে আপনার ত্বককে ব্রণের হাত থেকে রক্ষা করবে।
এছাড়াও ঠোঁটের মৃত কোষ দূর করতে এবং ঠোঁটকে মসৃণ রাখতে অ্যালোভেরার সঙ্গে চাউলের গুড়া মিশিয়ে ঘষতে পারেন। নিয়মিত অ্যালোভেরার ব্যবহার ঠোঁট থাকবে মসৃণ ও কোমল।
আমের খোসা ও দুধ
গ্রীষ্ম কাল আসলে গাছে গাছে আম ও কাঁঠালের দেখা মিলে। গরমকালে মিষ্টি রসালো আম খেতে সবাই ভালবাসেন। কিন্তু আপনি কি জানেন এই আমের খোসা আপনার ত্বকের জন্য কতটা উপকারী?
পরিমাণ মতো দুধের সাথে অল্প কিছু আমের খোসা মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন এবং মুখেও গলায় মেখে পাঁচ মিনিট অপেক্ষা করুন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। এই উপকরণটি নিয়মিত কয়েকদিন ব্যবহারে আস্তে আস্তে আপনার মুখের ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্য ফুটে উঠবে এবং ত্বককে মসৃণ করে তুলবে।
টমেটো
এখন সারা বছর টমেটো পাওয়া যায়। এটি সালাদ অথবা সবজি হিসেবে খাওয়া হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন টমেটোতে থাকা এক ধরনের লাইকোপেন পুষ্টিগুণ ত্বকের দাগ দূর করার পাশাপাশি ত্বকের মৃত কোষে দূর করে। ফলে ত্বক ফর্সা হয়ে ওঠে এবং উজ্জলতা পিরে আসে।
প্রতিদিন ১/২ টি টমেটো ব্লেন্ড করে ২ চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ মুখে মিশ্রণটি মেখে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।
গোলাপ জল
গোলাপ জলে এমন কিছু উপকরণ রয়েছে যেটি ত্বককে ভিতর থেকে সুন্দর করে তুলে। পরিমান মতো গোলাপ জলের সাথে সমপরিমান দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। তারপর রাতে ঘুমানোর আগে সম্পূর্ণ মুখে মেখে সকালে উঠে পরিষ্কার জল দিয়ে মুখ দিয়ে নিন। দুই দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন।
মধু, দই ও লেবু
এই তিনটি উপকরণকে একসাথে মিশিয়ে কমপক্ষে ১৫ মিনিট আপনার মুখে মাসাজ করুন। লেবু ও দইতে থাকা ভিটামিন সি আপনার মুখকে মসৃণ করবে আর মধু আপনার ত্বকের ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্যকে ফুটিয়ে তুলব।
লেবু রস ও চিনি
একটি লেবুকে কেটে সেটি থেকে রস আলাদা করে নিন। তারপর রসের সাথে কিছুটা পরিমান চিনি মিশিয়ে মুখের মধ্যে মাসাজ করতে থাকুন। ৫-১০ মিনিট মাসাজ করার পর যখন দেখবেন চিনির ধানা গলে গিয়ে মুখের সাথে আঠালোভাবে আটকে গেছে। তখন এবাবে আরোও ২ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুঁয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের জন্য খুব বেশি কার্যকরী। যা আপনার মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে এবং দারুণ গ্লো করবে।
চোখের যত্ন
চোখ মানব দেহের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি। এছাড়াও চোখ অন্যদের আপনার দিকে আকৃষ্ট করবে। আপনার চেহারার সৌন্দর্য ফুটিয়ে তুলবে। তাই চেহারার সৌন্দর্য বাড়াতে চোখের নিচের কালো দাগ বা ফোলভাব দূর করা অতি জরুরী। চোখের নিচের কালো দাগ বা ফোলাভাব দূর করতে শসা বা গ্রিন টিয়ের তৈরি মাকস ব্যবহার করার চেষ্টা করুন।
বিশেষজ্ঞের পরামর্শ
ত্বকে খুব বেশি বড় সমস্যা দেখা দিলে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার দ্বারস্ত না হয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এতে শরীরের ও মন দুই ভালো থাকবে।
একনজেরে আজকের পোস্ট
মুখের সৌন্দর্য বাড়ানোর উপায়
মুখকে ফর্সা করার উপায়
মুখের কালো দাগ দূর করার উপায়
মুখ থেকে বয়সের চাপ কমানোর উপায়
মুখ মসৃণ করার উপায়
মুখের সৌন্দর্যে অলিভ অয়েল
মুখের সৌন্দর্যে অ্যালোভেরা
মুখের সৌন্দর্যে আমের খোসা ও দই
মুখের সৌন্দর্যে টমেটো
মুখের সৌন্দর্যে গোলাপ জল
মুখের সৌন্দর্যে আমের খোসা ও দুধ
মুখের সৌন্দর্যে মধু ও দই
মুখের সৌন্দর্যে লেবু ও চিনি
.png)
0 Comments