ডায়াবেটিস কি বা কেন হয়?



ডায়াবেটিস কি বা কেন হয়? ডায়বেটিস রোগী কোন কোন ফল খেতে পারবে না। 

ডায়াবেটিস এটি একটি কমন সমস্যা। এটি ছোট বড় যেকারো হতে পারে। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ডায়াবেটিস সম্পর্কে অবগত নয়। অর্থাৎ ডায়াবেটিস কি বা কেন হয়? ডায়াবেটিস থেকে মুক্তির উপায়, ডায়াবেটিস রোগের লক্ষ ও প্রতিকার, ডায়াবেটিস রোগীর ঔষধ ও খাদ্যতালিকা ইত্যাদি বিষয় অনেকের অজানা। তাই আজকের পোষ্টে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব।

ডায়াবেটিস কি 

ডায়াবেটিস বা বহুমূত্ররোগ হলো এমন একটি রোগ যার ফলে আক্রান্ত ব্যক্তির দেহে গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। সাধারণত যখন আমাদের দেহ নিজে থেকে ইনসুলিন তৈরি করতে ব্যর্থ হয়। অথবা তৈরিকৃত ইনসুলিন প্রয়োগে বাধা সৃষ্টি হয় তখন দেহে নানা জটিলতা দেখা দেয়। যেটাকে চিকিৎসকের ভাষায় ডায়াবেটিস বা বহুমূত্ররোগ রোগ বলা হয়। 


ডায়াবেটিস এর প্রকার

সাধারণত দুই ধরণের ডায়াবেটিস পরিলক্ষিত টাইপ A ও টাইপ B । টাইপ A ডায়াবেটিস খুবদ্রুত দেহে ছড়িয়ে পড়ে এবং হঠাৎ করে নানা উপসর্গ দেখা দেয়। যেমন:

  • অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা

  • তীব্র তৃষ্ণা 

  • প্রচন্ড ক্ষুধা

  • দুর্বলতা বা ক্লান্তি

  • দ্রুত ওজন হ্রাস

  • বমি বমি ভাব 

  • মেজাজ খিটখিটে

  • ঝাপসা দৃষ্টি

  • পেটে ব্যথা

  • চুলকানি

  • অসহ্যকর গন্ধের অনুভূতি ইত্যাদি। 


৯০% রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস B টাইপ রোগটি সাধারণত বেশি দেখা যায়। এটি একটি কমন সমস্যা। যেটিকে ইনসুলিন-অনির্ভর ডায়াবেটিস ও বলা হয়। তবে এই ধরণের রোগ ৩৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের বেশি আক্রমণ করে। সাধরাণত, এই ধরণের রোগীর দেহ ইনসুলিন তৈরি করলেও সেটি তার দেহের জন্য যথেষ্ঠ হয় না। অথবা যথেষ্ঠ হলেও সেটি তার দেহে কার্যকর হয় না। যেটিকে ইনসুলিন-রেজিস্ট্যান্স বলা হয়। ডায়াবেটিস B টাইপ রোগের উপসর্গ গুলো হলো:

  • তীব্র তৃষ্ণা

  • অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা

  • ক্ষতস্থান নিরাময় দীর্ঘতা

  • দ্রুত ওজন কমে যাওয়া

  • হাতে এবং পায়ে ঝিনঝিন 

  • অপ্রীতিকর গন্ধের অনুভূতি 

  • মূত্রনালীতে ভাইরাস সংক্রমণ

  • চুলকানি 

  • মাথাব্যথা

  • চোখে কম দেখা

  • মাথা ঘোরা 

  • মেজাজ পরিবর্তন

  • বগল এবং ঘাড়ের কাছে কালচে ছাপ


ডায়াবেটিস কেন হয়?

আমরা খাবার খাওয়ার পর আমাদের শরীরের প্যানক্রিয়াস থেকে একধরণের ইনসুলিন নিঃসৃত হয়। যেটি আমাদের খাবার থেকে অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা শোষন করে নেয়। যার ফলে আমাদের দেহের ভারসাম্য ঠিক থেকে। কিন্তু কোন কারণে যদি আমাদের দেহে ইনসুলিনের উৎপাদন কমে যায় তাহলে শরীরে অতিরিক্ত গ্লুকোজ জমতে থাকে। যাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। কারো দেহে যদি খালি পেটে গ্লুকোজের মাত্রা ৭ এর বেশি বা ভরা পেটে যদি ১১ এর বেশি হয় তখন সেটিকে ডায়াবেটিস বলা হয়। 


ডায়াবেটিস থেকে মুক্তির উপায়

আপনার যদি মাত্রতিরক্ত ডায়াবেটিস হয় তাহলে সেটি অব্যশই আপনার জন্য বিপদজনক। তাই এমন্তবস্থায় একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরী। কিন্তু আপনার ডায়াবেটিসের স্তর যদি সাধারণ হয়ে থাকে। তাহলে ঘরোয়া কিছু টিপস বা একটু সচেতনতা আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারে। 


ডায়াবেটিস একটি অসংক্রামক ব্যাধি হওয়ায় এর কোন সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞেরা মনে করেন এটি বংশগত কারণ, অতিরিক্ত খাদ্যগ্রহণ, স্থূলতা, ঔষুধের প্রভাব, গর্ভাবস্থা, মানসিক চাপ, বিষণ্নতা ও রক্তে ক্ষতিকর চর্বি বৃদ্ধি ইত্যাদি নানা কারণে ডায়াবেটিস দেখি দিতে পারে। 


আরোও পড়ুনঃ 


ডায়াবেটিসের প্রভাবে চক্ষুরোগ, কিডনি বৈকল্য, হৃদরোগ, পক্ষাঘাত, মাড়ির প্রদাহ, পচনশীল ক্ষত ও মূত্রাশয়ের রোগ বা ইনফেকশন প্রভৃতি নানা রোগ দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যান্ত জরুরি। 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আপনার খাদ্যতালিকায় নজর রাখুন। ক্যালরিযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার, মিষ্টান্ন বা কোমল পানীয় , আইসক্রিম, ফাস্টফুড, দই, পনির, মিষ্টি ইত্যাদি পরিহার করা। 


প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, ফলমূল গ্রহণ। সাদা চালের পরিবর্তে লাল চাল বা লাল আটা ব্যবহার করা। অর্থাৎ কম চর্বি বা শর্করাযুক্ত খাবার খাওয়া। কায়েক শ্রম বা শারীরিক ব্যায়ামের অভ্যাস গড়া। ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে ডায়াবেটিস টেস্ট বা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে। 


সালাদ খাওয়া 

ডায়াবেটিসে থেকে মুক্তি পেতে প্রতিদিনের খাদ্যতারিকায় সালাদ রাখতে পারেন। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, লেটুস, রসুন ইত্যাদি দিয়ে তৈরিকৃত সালাদ গ্রহণ করতে পারেন। দৈনিক দুই বেলা এই সালাদ খেলে ভালো ফল পাওয়া যায়। তবে সালাদের সঙ্গে ভিনেগার যুক্ত করলে এটিও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। 


ওজন ঠিক রাখা 

মাত্রাতিরিক্ত স্থূলতার কারণে দেহে ভিবিন্ন রোগে বাসাবাধে, তাই যেকোন রোগ প্রতিররোধে দেহের ওজন বজায় রাখা অত্যান্ত জরুরি। আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস হওয়া সম্ভবণা ৭০% কমে আসবে।


দৈহিক পরিশ্রম করা 

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শারীরিক কসরত বা ব্যায়ম করা যেতে পারে। দৈনিক ২০-৪০ মিনিট, হাটা-হাটি, দৌড়া, সাঁতার কাটা, সাইকেলিং করা যেতে পারে। যা ইনসুলিনের মাত্রাকে ঠিক রাখে ডায়াবেটিস থেকে রক্ষা করে। 


শস্যজাতীয় খাবার খাওয়া

ভুট্টা, বার্লি, ওটমিল, বাজরা ও ব্রাউন রাইস ইত্যাদি পূর্ণ শস্য জাতীয় খাবার খাওয়া । এই জাতীয় আঁশ থাকে যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সহায়ক। ফলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কম থাকে। এছাড়া পূর্ণ শস্য জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, স্থূলতা, ক্যান্সার, ও উচ্চ রক্তচাপের মতো নানা জটিল রোগ প্রতিরোধে সাহায্য করে।


একনজরে আজকের পোস্ট

  • ডায়াবেটিস কি বা কেন হয়

  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার উপায়

  • কি খেলে ডায়াবেটিস হবে না

  • দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার উপায়

  • ডায়াবেটিস থেকে মুক্তির উপায়

  • ডায়াবেটিস চিরতরে নিরাময় হবে

  • ডায়াবেটিস রোগীর খাদ্যতালিকা 

  • ওষুধ ছাড়াই ডায়াবেটিস কমানোর উপায়

  • ডায়াবেটিস কমানোর ঘরোয়া উপায়

  • ডায়াবেটিস কি খেলে ভালো হয়

  • ডায়াবেটিসে রোগী কোন কোন ফল খেতে পারবেন না

Post a Comment

0 Comments