বাড়িতে বসে ওজন বৃদ্ধির উপায়

স্থূলতা বা ওজন বৃদ্ধি যদিও ইউরোপ দেশগুলোর জন্য অন্যতম একটি মারাত্মক সমস্যা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তার সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ বাংলাদেশ ইন্ডিয়া সহ দক্ষিণ এশিয়ার অধিকাংশ মানুষ বংশগতভাবে রোগা, চিকন, হালকা স্বভাবের হয়ে থাকে। যার কারণে অধিকাংশ সময় তাদেরকে সোশ্যাল মিডিয়া যেমন: ফেসবুকে, ইউটিউব সহ বিভিন্ন জায়গায় মোটা হওয়ার উপায় সম্পর্কে সার্চ করে আর্টিকেল পড়া বা ভিডিও দেখার প্রবণতা বেশি দেখা যায়। 


তাই তাদের জন্য আজকে আমাদের এই ছোট্ট  পোস্টটি। এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে মোটা হওয়া যায়, মোটা হওয়ার ঘরোয়া উপায়, মোটা হওয়ার ঔষধ বা খাদ্য তালিকা এবং ঠিক কি কি কারণে আপনি মোটা হতে পারছেন না, তার সঠিক সমাধান সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক।


মোটা হওয়ার ঘরোয়া উপায়

অধিকাংশ সময় দেখা যায় যে, ব্যক্তির ওজন ও উচ্চতা জেনেটিক্যালি হয়ে আসে। অর্থাৎ যাদের পিতা মাতার ওজন ও উচ্চতা ভালো তারা প্রকৃতিকভাবে মোটা বা লম্বা হয়ে থাকেন। অন্যদিকে যাদের পিতা মাতা ওজন ও উচ্চতায় খাটো। তাদের সন্তানগুলো প্রাকৃতিকভাবে হ্যাংলা পাতলা বা খাটো হয়ে থাকে। মোট কথা সন্তানের পিতা মাতার উপরে তার ওজন বা উচ্চতা নির্ভরশীল।


এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি আপনি কৃত্তিমভাবে অর্থাৎ আপনার খাদ্যের পরিবর্তন করে আপনি কি মোটা হতে পারবেন? উত্তর হ্যাঁ। তবে এই ক্ষেত্রে আপনাকে আমাদের দেখানো মেথড গুলো ফলো করতে হবে। তবে আপনি খুব সহজে মোটা হতে পারবেন। 


সুষম খাদ্য গ্রহণ

সুস্থ দেহের জন্য সুষম খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরী। কেননা একমাত্র সুষম খাদ্যাই পারে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে। তাই প্রতিদিনকার খাদ্য তালিকায় সুষম বা পুষ্টি সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। সুষম খাদ্য বলতে যেসব খাবারে সব ধরনের পুষ্টি বিদ্যমান যেমন: ভিটামিন প্রোটিন শর্করা কার্বোহাইড্রেট স্নেহ ইত্যাদিকে সুষম খাদ্য বলা হয়। 


বারবার খাবার গ্রহণ

মোটা হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বারবার খাবার গ্রহণ অর্থাৎ প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর যেকোনো ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করা। তবে বিশেষ করে সানা, মিষ্টি, টক দই, ফল-ফলাদি মোটা হওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখে।


কার্বোহাইড্রেড সমৃদ্ধ খাবার গ্রহণ

প্রতিদিনের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। কেননা এই জাতীয় খাবার ওজন বাড়ার জন্য খুবই প্রয়োজনীয়। ভাত পাউরুটি বা রুটি কার্বোহাইড্রেট এর প্রধান উৎস। তাই প্রতিদিন অন্তত কমপক্ষে দুইবার ভাত বা রুটি খাওয়ার চেষ্টা করুন। এটিও আপনাকে মোটা হতে অনেকটা সাহায্য করবে।


আরোও পড়ুনঃ মুখের কালো দাগ দূর করার ঘরোয়া সমাধাণ


পর্যাপ্ত পানি পান

শরীরকে সুস্থ রাখতে খাবার ও পানি উভয়ের ভারসাম্য বজায় রাখা উচিত তাহলে আপনি একটি সুস্থ সবল মোটা দেহের অধিকারী হয়ে উঠতে পারবেন। তাই প্রতিদিন কমপক্ষে চার থেকে ছয় লিটার বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করুন। তবে একসাথে অনেকটা পানি পান করবেন না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে  ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত চার থেকে ছয় লিটার পানি পান করলেই যথেষ্ট হবে।


ঘুম

সুস্থ ও সবল দেহ পেতে শুধু পর্যাপ্ত খাবারই যথেষ্ট নয়। এছাড়ও প্রয়োজন পরিমিত ঘুম বা Sound sleep। সাউন্ড স্লিপ এ কারণে বলছি কারণ শুধু ঘুমালে হবে না। সে ঘুম যেন আপনার স্বাস্থ্য ও মনের জন্য উপকার হয় সেদিকেও বিশেষ নজর দিতে হবে। তাই প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা গভীরভাবে ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলুন যাতে করে আপনার ঘুমে ব্যাঘাত না ঘটে। ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগ থেকে স্মার্ট ডিভাইসগুলো যেমন: মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা টিভি এড়িয়ে চলুন। এতে করে ভালো ঘুমাতে পারবেন।


সময়মত খাবার খাওয়া

আপনি যদি সুস্থ দেহের অধিকারী বা মোটা হতে চান তাহলে প্রতিদিন সময় মত খাবার গ্রহনের চেষ্টা করুন। অর্থাৎ সকালের খাবার দুপুরে বা দুপুরের খাবার রাতে এমন বিশৃঙ্খল খাদ্য তালিকা পরিহার করুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় খাবার খাওয়া অভ্যাস করুন। আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি আপনি খুব দ্রুত মোটা হতে পারবেন।


শারীরিক ব্যায়াম

আপনি অবশ্যই এমন মোটা দেহের অধিকারী হতে চাইবেন না যে দেহ রোগ বা অসুস্থতার কারণে মোটা দেখায়। তাই আপনি যদি একটি সুস্থ সবল মোটা দেহের অধিকারী হতে চান তাহলে অন্তত কমপক্ষে প্রতিদিন 30 থেকে ৪০ মিনিট শারীরিক ব্যায়াম বা কায়েক শ্রম করার চেষ্টা করুন। এবং ব্যায়ামের পর ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন।


চিন্তা মুক্ত থাকা

কথায় আছে চিন্তা রোগের ওষুধ নেই। যেটি আপনার পুরো শরীর, স্বাস্থ্য ও মনকে নষ্ট করে দিতে পারে। তাই যতটা পারেন চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন। আপনি যদি অনেক বেশি চিন্তিত থাকেন তাহলে সঠিক সময়ে খাওয়া-দাওয়া বা ঘুমাতে পারবেন না। যা আপনার শরীরের জন্য মারাত্মক ক্ষতি কর। তবে চিন্তামুক্ত থাকা সবচেয়ে ভালো উপায় হতে পারে মেডিটেশন বা নামাজ পড়া। অথবা একা না থেকে বন্ধুবান্ধবদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকা।


মোটা হওয়ার জন্য যেসব খাবার খাবেন

আপনি যদি নিজের ওজন বৃদ্ধি বা মোটা হতে চান তাহলে প্রতিদিনের খাদ্য তালিকা এ কয়েকটি খাবার অবশ্যই রাখার চেষ্টা করুন তাহলে আপনি খুব কম সময়ের ভিতরে সুস্থ সফলভাবে মোটা হতে পারবেন।


বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ 

মোটা হতে চাইলে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। সঠিকভাবে মোটা হওয়ার জন্য দেহের চাহিদার তুলনা একটু বেশি ক্যালোরি গ্রহণ করা উচিত। খুব দ্রুত মোটা হতে চাইলে প্রতিদিন ৬০০-৭০০ ক্যালোরি বেশি গ্রহণ করতে হবে। তাহলে খুব দ্রুত নিজের ওজন বৃদ্ধি করতে পারবেন।


প্রোটিন গ্রহণ

কারোর যুক্ত খাবারের পাশাপাশি প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। প্রোটিন শরীরকে বাড়তি ফ্যাটের হাত থেকে রক্ষা করবে। তাই খাবার ম্যানুতে প্রোটিন রাখুন যেমন: ডিম, ডাল ও দুধ প্রোটিনের ভালো উৎস।


ড্রাই ফ্রুটস গ্রহণ 

ড্রাই ফ্রুটসে অনেক বেশি পরিমান ক্যালোরি ও ফ্যাট পাওয়া যায়। যা ওজন বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। প্রতিদিনের খাবার তালিকায় কাজু বাদাম, কিমিস আমন্ড বা পেস্তা রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কয়েকটি কিসমিস ও বাদাম খেতে পারেন। এটি আপনাকে খুব দ্রুত মোটা হতে সাহায্য করবে।


চকলেট ও চিজ

চকলেট ও চিজ এই দুটি খাদ্য আপনাকে মোটা করতে অনেকটা সাহায্য করবে। কেননা এ ধরনের খাবার প্রচুর পরিমাণে ক্যালোরি ও ফ্যাট রয়েছে। তাই খাবার তালিকায় আইসক্রিম, পেস্ট্রি, চা, কপি, বার্গার, ডার্ক চকলেট ও চিজ রাখতে পারেন। 


এক নজরে আজকের পোস্ট

  • মোটা হওয়ার উপায় ও টিপস

  •  মোটা হওয়ার ঘরোয়া টিপস

  • মোটা হওয়ার খাদ্য তালিকা

  • মোটা হওয়ার ওষুধের নাম

  • ওজন বৃদ্ধির উপায়

  • ওজন বৃদ্ধির ঘরোয়া টিপস

  • কিভাবে মোটা হওয়া যায়

Post a Comment

0 Comments